শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে মেধা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

ঢাকার দোহার উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেধা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ ইমারত হোসেন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুস শিহাব।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি মানবের মনকে প্রসারিত ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে। অন্যদিকে সংস্কৃতি মানুষের মনকে সুন্দর ও পরিশীলিত করতে সাহায্য করে।”

গ্রিনলিফ প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক অনিক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নায়েব আলী, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আওলাদ হোসেন, প্রধান শিক্ষক রাজিন মাহমুদ, অধ্যক্ষ ইভা আক্তার মীম এবং প্রধান শিক্ষিকা লাবনী আক্তার শীলা।

এছাড়াও প্রভাষক নূরুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর হোসেন, শেখ ইউনুস, চিকিৎসক ড. বরকতুল্লাহ সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল

হাতীবান্ধা সরকারি কলেজে অনার্স শিক্ষার্থীদের ভাইভার ভিডিও ফেসবুকে প্রকাশ, সমালোচনার ঝড়

উল্লাপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক নেতাসহ ৬ জন গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ‘স্বজন সংসদ’-এর নতুন কমিটি গঠন: নুরু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩৬ বছরের ব্রিটিশ আইন বাতিল করে আসছে ‘বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬’, যুক্ত হচ্ছে বেসরকারি ট্রেন

জৈন্তাপুরে পরিবেশ আইন অমান্য করে চলছে পাথর ক্রাশিং, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

মংলা-খুলনা হাইওয়ে যেন মৃত্যুফাঁদ: চরম দুর্ভোগ ও ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা

১০

ফেসবুকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১১

রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে প্রক্টরে অভিযোগ

১২

গল্লামারী সেতুর কাজ ৬০ শতাংশ সম্পন্ন, ভোগান্তি কমার অপেক্ষায় খুলনাবাসী

১৩

নওগাঁয় জমি দখলের মামলায় ৪ ভাইয়ের জামিন বাতিল, গ্রেপ্তার ১ ও পলাতক ৩

১৪

নেত্রকোনায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জমি বিরোধের সন্দেহ

১৫

কেন্দুয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী

১৬

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

১৭

যশোরে মহাসড়কে বিজিবির অভিযান, ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৮

ফুলবাড়ীতে বিজিবির উদ্যোগে যুবকদের ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

১৯

বাঘায় জমি বন্ধকীর পাওনা টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে প্রবীণের মৃত্যু; গ্রেপ্তার ১

২০