কালান্তর নিউজ ডেস্ক
১৮ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে প্রবাসীর স্ত্রীর ভিডিও ফাঁসের অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় মাওলানা মিরাজ আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ মে) সকালে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিরাজ আহমেদ সিংড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতান আহমেদের ছেলে।

ব্ল্যাকমেইলিং ও ভিডিও ফাঁসের অভিযোগ:

সিংড়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাওলানা মিরাজ আহমেদ অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই নারীর অজান্তে গোপনে তাদের কিছু আপত্তিকর মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তীতে সেই গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) দেওয়ার এবং ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। এই ঘটনায় চরম অবমাননার শিকার হয়ে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মোবাইলে আলামত পাওয়ার দাবি:

মামলা দায়েরের পর আজ সকালে সিংড়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “মামলার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মিরাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে এবং প্রাথমিক তল্লাশিতে সেই মোবাইল থেকে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত পাওয়ার গেছে।”

তিনি আরও জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০