আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে মহিলা লীগ নেত্রী মেরী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদের সাবেক সদস্য মেহরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট ২০২৬) তাঁকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে লালমনিরহাট সদর উপজেলার নিজ বাসা থেকে মেহরুন নাহার মেরীকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি দল। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ০৫/২০২৬)। ওই মামলায় মেরীকে প্রধান আসামি করার পাশাপাশি আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বুধবার তাঁকে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট শামীম আলম ডালু জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলাউদ্দীন আলী জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০