রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জমি দখলের মামলায় ৪ ভাইয়ের জামিন বাতিল, গ্রেপ্তার ১ ও পলাতক ৩

নওগাঁয় জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে জমির প্রকৃত মালিককে উচ্ছেদ ও জমি জবরদখলের অভিযোগে দায়ের করা মামলায় চার সহোদর ভাইয়ের জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে আসামিদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রিভিশন আদেশের পর আদালতের পরোয়ানামূলে মতিউর রহমান সোনার নামের এক আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে অপর তিন সহোদর ভাই এখনো পলাতক রয়েছেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৮-এ বিচারাধীন সিআর মামলা নং-৭৬৬/২০২৫ (নওগাঁ)-এ চার সহোদর ভাইয়ের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ভুয়া দলিল তৈরি করে জমির মালিককে নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ ও জবরদখলের অভিযোগ আনা হয় (ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায়)।

পূর্বে নিম্ন আদালত কর্তৃক দেওয়া আসামিদের জামিন আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ রিভিশন আবেদন করলে তা শুনানির জন্য গ্রহণ করেন আদালত। নথি পর্যালোচনায় আদালত পর্যবেক্ষণ করেন, ভুয়া দলিল বানিয়ে অন্যের জমি দখল করা অত্যন্ত গুরুতর অপরাধ এবং এ ধরনের ক্ষেত্রে জামিন মঞ্জুরের আদেশটি আইনসংগত ও ন্যায়সংগত হয়নি। ফলশ্রুততে রিভিশন মঞ্জুর করে আসামিদের জামিন বাতিল করা হয়।

মামলার অন্যতম আসামি মতিউর রহমান সোনারকে (পিতা: মোকসেদ সোনার, গ্রাম: চক্রামচন্দ্র) গত ২৫ জুলাই গ্রেপ্তার করে ২৬ জুলাই আদালতে প্রেরণ করে নওগাঁ সদর থানা পুলিশ। তবে তাঁর অপর তিন সহোদর ভাই আসামি থাকা সত্ত্বেও তারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক নেতাসহ ৬ জন গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ‘স্বজন সংসদ’-এর নতুন কমিটি গঠন: নুরু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩৬ বছরের ব্রিটিশ আইন বাতিল করে আসছে ‘বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬’, যুক্ত হচ্ছে বেসরকারি ট্রেন

জৈন্তাপুরে পরিবেশ আইন অমান্য করে চলছে পাথর ক্রাশিং, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

মংলা-খুলনা হাইওয়ে যেন মৃত্যুফাঁদ: চরম দুর্ভোগ ও ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা

ফেসবুকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে প্রক্টরে অভিযোগ

১০

গল্লামারী সেতুর কাজ ৬০ শতাংশ সম্পন্ন, ভোগান্তি কমার অপেক্ষায় খুলনাবাসী

১১

নওগাঁয় জমি দখলের মামলায় ৪ ভাইয়ের জামিন বাতিল, গ্রেপ্তার ১ ও পলাতক ৩

১২

নেত্রকোনায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জমি বিরোধের সন্দেহ

১৩

কেন্দুয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী

১৪

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

১৫

যশোরে মহাসড়কে বিজিবির অভিযান, ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৬

ফুলবাড়ীতে বিজিবির উদ্যোগে যুবকদের ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

১৭

বাঘায় জমি বন্ধকীর পাওনা টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে প্রবীণের মৃত্যু; গ্রেপ্তার ১

১৮

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে চালককে জিম্মি করে প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

১৯

মোহাম্মদপুর মহিলা কলেজের নতুন অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর ফরহানা ইয়াসমিন, অভিনন্দন প্রকাশ

২০