মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তুলারভিটা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে গ্রাম্য সালিশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিচারকমণ্ডলীর নিরপেক্ষ হস্তক্ষেপে দীর্ঘ ভোগান্তি শেষে বাদীপক্ষ তাদের পৈত্রিক জমির ন্যায্য দখল ফিরে পেয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগডাঙ্গা দক্ষিণ সরকারটারী গোপালপুর গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক (পিতা: মৃত সাইফুদ্দিন) এবং একই গ্রামের মো. আব্দুল গফফার, আব্দুল জব্বার, একাব্বর আলী ও মনির হোসেন (ওরফে পনির উদ্দিন) গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদীপক্ষ জোরপূর্বক বাদীপক্ষের পৈত্রিক ও দখলীয় জমিতে ঘর নির্মাণ এবং কয়েকটি গাছ রোপণ করে পুরো জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এই বেআইনি দখলকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে বিষয়টি স্থানীয়ভাবে সমাজ ও প্রশাসনের সহায়তায় মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনজ্ঞদের উপস্থিতিতে একটি বড় ধরনের সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানি ও উভয় পক্ষের দলিলপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে বিচারকমণ্ডলী দেখতে পান যে, বিবাদীপক্ষের কাছে উক্ত জমির মালিকানার পক্ষে কোনো বৈধ কাগজপত্র নেই। অন্যদিকে আবু সিদ্দিকের কাগজপত্র সম্পূর্ণ বৈধ। এরপর উভয় পক্ষের সম্মতিতে জমিটি বিবাদীপক্ষের অবৈধ দখল থেকে মুক্ত করে প্রকৃত দাবিদার বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, শান্তিপূর্ণ পরিবেশে বিবাদীপক্ষের ঘর ও গাছ সরিয়ে প্রকৃত মালিক আবু সিদ্দিক গংকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

উক্ত সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক। এ সময় আইনি ও সামাজিক পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সোলায়মান আলী, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট মাহাবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিনের এই জমি-সংক্রান্ত বিরোধের আইনি ও সামাজিক উপায়ে শান্তিপূর্ণ নিষ্পত্তিতে স্থানীয় বাসিন্দারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা বিচারকমণ্ডলীর শতভাগ নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও এলাকার যেকোনো বিরোধ আদালতের দীর্ঘসূত্রিতা এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১০

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

১৩

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

১৪

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

১৫

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

১৬

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

১৭

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

১৮

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

১৯

লিওনেল মেসির ‘ঐশ্বরিক ছোঁয়া’ ও রাজকীয় উত্থান লামিন ইয়ামালের

২০