রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযান, উদ্ধার ৮ মোটরসাইকেল

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত ৭টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া বাজারের ‘বন্ধু চার্জিং পয়েন্ট’ থেকে ৭টি এবং ‘যমুনা চার্জিং পয়েন্ট’ থেকে ১টিসহ মোট ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক উদ্ধারকৃত বাইকগুলোর বৈধ কোনো কাগজপত্র বা স্বত্বাধিকারের সন্তোষজনক জবাব দিতে পারেননি। পুলিশ ধারণা করছে, মোটরসাইকেলগুলো বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে অথবা দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে লবণচরা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১০

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১১

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১২

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৪

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৫

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৬

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৭

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৮

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

১৯

এবার সয়াবিন তেলে ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত, মিলল বিইউপি’র গবেষণায়

২০