কালান্তর নিউজ ডেস্ক
৭ নভেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০

ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে উত্তপ্ত এলাকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কসবা পৌর এলাকার কদমতলী মোড়সহ আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার সমর্থক নেতাকর্মীরা একটি র‌্যালি বের করেন। অন্যদিকে, সম্প্রতি ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরাও ছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী মোড়ে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিঘ্নিত হয় সাধারণ মানুষের চলাচল।

আহতদের মধ্যে মোহনা টেলিভিশনের কসবা প্রতিনিধি সাংবাদিক খ. আ. ম. হারুনুর রশিদ ঢালী রয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকেই নির্ধারিত সীমানা অতিক্রম না করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা প্রশাসনের অনুরোধ উপেক্ষা করেন। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, কসবা থানা-পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০