কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও গুরুতর আহত ‘জুলাই যোদ্ধা’ মোঃ সুজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সুজনের শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনেন দলীয় নেতা ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে কেরানীগঞ্জে মোঃ সুজনের বাসভবনে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষ থেকে সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহা-র জন্য শুভেচ্ছা উপহার পৌঁছে দেন এবং পরিবারের সদস্যদের শারীরিক ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

সংবাদ সম্মেলনে ও উপহার প্রদানকালে প্রতিনিধি দলটি আহত জুলাই যোদ্ধা সুজনের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ‘আমার জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সহমর্মিতা প্রকাশ করার এই উদ্যোগটি অত্যন্ত মানবিক ও ইতিবাচক বার্তা বহন করে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১০

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১১

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১২

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১৩

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৪

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৫

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৬

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৭

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৯

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

২০