লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান: মৃত গরুর মাংস বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ববাজারে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​রোববার (২ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জৈন্তাপুর পূর্ববাজারে মৃত গরু জবাই করে তার মাংস বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​একই সঙ্গে অভিযান স্থান থেকে জব্দ করা ভেজাল ও ক্ষতিকর মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে নিরাপদ প্রক্রিয়ায় সেসব মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলাজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারে যেকোনো ধরনের অনিয়ম বা ভেজাল খাদ্য বিক্রি হতে দেখলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০