ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুল রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজোয়ারা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, জাতীয় জীবনে এর তাৎপর্য এবং বাংলাদেশের ইতিহাসে এ দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।