রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী তিন্নি, তদন্তে পুলিশ

খুলনার হরিণটানা থানাধীন বয়রা আন্দির ঘাট এলাকায় ফাতেমা আক্তার তিন্নি (১৭) নামে এক তরুণী রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনাটি ঘটে।

গুলিটি তিন্নির ডান পায়ের উরুতে লাগলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসা থেকে বের হয়ে গলির মুখে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিন্নির ডান পায়ের উরুতে একটি গুলি এসে লাগে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা এটি এয়ারগানের গুলি হতে পারে। রোববার অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি অপসারণ করা হলে এটি কী ধরনের গুলি ছিল তা নিশ্চিত হওয়া যাবে।

আহত তরুণী বর্তমানে হাসপাতালে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার আসল কারণ ও গুলির উৎস উদঘাটনে পুলিশ ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০