শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ ও মাদক রুখতে সিসি ক্যামেরার আওতায় দোহারের কাচারীঘাট বাজার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার ইকরাশী কাচারীঘাট বাজারে বিনামূল্যে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) বিকেলে বাজার বণিক সমিতির উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নিজস্ব উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অর্থায়নে বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে এই সিসি ক্যামেরাগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।

ইকরাশী কাচারীঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।

মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বেপারী বলেন, “মাদক একটি সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদক এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এই প্রশংসনীয় উদ্যোগ দোহারকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে বড় ভূমিকা রাখবে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে কাচারীঘাট বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।”

ব্যবসায়ীদের স্বস্তি ও সিসি ক্যামেরা হস্তান্তর: অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাচারীঘাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্থাপনের জন্য বণিক সমিতির নেতৃবৃন্দের হাতে সিসি ক্যামেরাগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এর ফলে বাজারে চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের আনাগোনা পুরোপুরি বন্ধ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়নের প্রশাসক আব্দুস সাত্তার এবং ইকরাশী কাচারীঘাট বাজার বণিক সমিতির সভাপতি মো. আসলাম দেওয়ান। এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০