কালান্তর নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বন্দরসংলগ্ন জামালপুর এলাকায় পূর্বনির্ধারিত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ স্থাপনের জোরালো দাবি জানানো হয়েছে। শাজাহানপুর উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উদীয়মান রাজনৈতিক নেতা নাজিবুর রহমান।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিপূর্বে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বন্দরের পাশে জামালপুর মৌজায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ করেছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও সব ধরনের সুযোগ-সুবিধা বিবেচনা করেই ওই স্থানটি চূড়ান্ত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ও নানা জটিলতার কারণে এর বাস্তবায়ন দীর্ঘসূত্রিতায় পড়ে।

সম্প্রতি জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ পাস হওয়ার পর একটি মহল এই বিশ্ববিদ্যালয়টিকে শাজাহানপুরের বাইরে অন্য কোথাও সরিয়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ষড়যন্ত্র প্রতিহত করে বেগম খালেদা জিয়ার নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আজ শাজাহানপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সর্বস্তরের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে সাবেক ছাত্রদল নেতা নাজিবুর রহমান বলেন, “শাজাহানপুরবাসীর নায্য অধিকার হরণের যে কোনো অপচেষ্টা এ অঞ্চলের ছাত্রসমাজ ও জনতা বরদাশত করবে না। বেগম খালেদা জিয়ার স্মৃতিজড়িত এবং এলাকার ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।” তিনি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০