আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় বিজিবিকে আঘাত করে ৯ কেজি গাঁজা ফেলে পালালো দুই কারবারি; উদ্ধার বাইকটি ইউপি সদস্যের!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোঁতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্ত এলাকায় ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং বিজিবির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দইখাওয়া বিওপির বিজিবি সদস্য বাদী হয়ে মোঃ রুবেল মিয়া ও দবিয়ার রহমান নামে দুইজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ২০২৬ তারিখে সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলসহ দুই সন্দেহভাজনকে আটকের চেষ্টা চালান। এ সময় অভিযুক্তরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ও আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে বিজিবি। সেই মোটরসাইকেলের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৯ কেজি ৬০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে জানা যায়, বিজিবির হাতে জব্দ হওয়া মোটরসাইকেলটি স্থানীয় গোঁতামারী ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন প্রামানিক (ছোটন)-এর। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে ইউপি সদস্য রুহুল আমিন প্রামানিক (ছোটন) দাবি করেন, “মোটরসাইকেলটি আমি প্রায় দেড় বছর আগে রুবেলের কাছে বিক্রি করেছি।” তবে মাদক কারবারে প্রভাবশালীদের মদদ বা অন্যান্য অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত রুবেল ও দবিয়ার দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেটের আশ্রয়ে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। কোনো প্রতিবাদী নাগরিক কথা বলতে গেলে তাঁদের মিথ্যা মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হতো।

সীমান্তবর্তী এই এলাকায় মাদকের দৌরাত্ম্য বন্ধে এবং রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল হোতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০