কালান্তর নিউজ ডেস্ক
৯ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত : ডব্লিউএইচও

বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগ তৈরি করেছে হান্টাভাইরাসের (Hantavirus) সংক্রমণ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, একটি প্রমোদতরীতে প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত ছয়জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি নতুন কোনো মহামারির শুরু নয় বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।

সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জাহাজটিতে সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে এখন পর্যন্ত ছয়জনের দেহে সংক্রমণের প্রমাণ মিলেছে। পরীক্ষাগারে নিশ্চিত হওয়া এই ছয়টি কেসই ‘অ্যান্ডিস ভাইরাস’ (Andes virus) হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ৮ মে পর্যন্ত মোট আটজনের সংক্রমণের খবর পাওয়া যায়, যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে আক্রান্ত চারজন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জার্মানিতে পাঠানো এক সন্দেহভাজন রোগীর পরীক্ষার ফল নেগেটিভ আসায় কিছুটা স্বস্তি মিলেছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

জানা গেছে, গত ২ মে যখন প্রাদুর্ভাবের খবরটি প্রথম প্রকাশিত হয়, তখন জাহাজটিতে ১৪৭ জন যাত্রী ও ক্রু সদস্য অবস্থান করছিলেন। তবে এর আগেই ৩৪ জন যাত্রী জাহাজ ত্যাগ করেছিলেন। জাহাজটি ৬ মে কাবো ভার্দে ত্যাগ করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে রওনা দেয়।

ডব্লিউএইচও-র ধারণা, প্রথম আক্রান্ত ব্যক্তিটি জাহাজে ওঠার আগেই সম্ভবত আর্জেন্টিনা ও চিলি সফরের সময় সংক্রমিত হয়েছিলেন। পরে জাহাজের ভেতরে অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক জনসংখ্যার জন্য এই সংক্রমণের ঝুঁকি কম হলেও জাহাজের যাত্রী ও ক্রু সদস্যদের জন্য ঝুঁকি মাঝারি মাত্রার।

এদিকে, জাহাজটিতে বর্তমানে ১৭ জন মার্কিন নাগরিক রয়েছেন। তাদের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার স্পেশাল মেডিক্যাল ফ্লাইটের মাধ্যমে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০