বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
২৫ জুন ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রশাসনের বিশেষ আহ্বান

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) দোহার উপজেলার ২১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচির আওতায়, ৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সি শিশুদের একটি করে লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শতভাগ প্রস্তুতির আশ্বাস: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলামের উপস্থাপনায় সভায় ক্যাম্পেইনের সার্বিক কর্মপদ্ধতি ও লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। তিনি জানান, উপজেলার প্রতিটি কেন্দ্রে দক্ষ স্বাস্থ্যকর্মী ও ডেডিকেটেড স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

শিশুরাই দেশের ভবিষ্যৎ: প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ ও স্বাভাবিক শারীরিক-মানসিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।” এ সময় তিনি সব অভিভাবককে তাদের শিশুকে নিকটস্থ নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করার অনুরোধ করেন। এছাড়া সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতার সঙ্গে কাজ করে এই জাতীয় ক্যাম্পেইন শতভাগ সফল করার আহ্বান জানান।

সভায় বক্তারা উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ শুধু শিশুদের দৃষ্টিশক্তিই রক্ষা করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশু যেন এই জীবনরক্ষাকারী সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার এবং দোহার থানার সেকেন্ড অফিসার জীবন চন্দ্রসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০