সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

থেমে গেল মাত্র দুই বছর বয়সী শিশু ইফাত দেওয়ানের জীবন। নানাবাড়িতে বেড়াতে এসে খেলতে খেলতেই নিখোঁজ হওয়ার দীর্ঘ কয়েক ঘণ্টা পর উদ্ধার হলো তার মরদেহ। এই নির্মম ও হৃদয়বিদারক ঘটনাটি পুরো এলাকার মানুষকে স্তব্ধ করে দিয়েছে।

গত শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও এলাকায় নানাবাড়ির টয়লেটের অরক্ষিত ও ঢাকনাবিহীন সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইফাত দেওয়ান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের ইব্রাহিম দেওয়ানের ছেলে। কয়েকদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে সে কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা ইফাতকে হঠাৎ খুঁজে পাচ্ছিলেন না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির টয়লেটের ঢাকনাবিহীন অরক্ষিত সেফটি ট্যাংকের ভেতরে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ভূঁঞা বলেন, “সেফটি ট্যাংকের ঢাকনা সব সময় মজবুতভাবে বন্ধ রাখা, ঝুঁকিপূর্ণ স্থান ঘিরে রাখা এবং শিশুদের একা খেলতে না দেওয়া—এ কয়েকটি সতর্কতাই অনেক বড় বড় দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০