মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

আসন্ন পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে পাশে থাকার বার্তা দিয়েছে পার্বতীপুর উপজেলা যুবদল। এরই অংশ হিসেবে সাংবাদিকদের কর্মপরিবেশের সুবিধার্থে সংগঠনের পক্ষ থেকে একটি ইলেকট্রিক কেটলি উপহার দেওয়া হয়েছে।

শনিবার পার্বতীপুর প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন। উপহারটি গ্রহণ করেন আসন্ন প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাহফিজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী শফিক ইসলাম এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী মজনু সরকার।

তথ্যপ্রযুক্তি-নির্ভর কর্মপরিবেশ তৈরির ঘোষণা

উপহার হস্তান্তরের সময় উপজেলা যুবদলের নেতারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের জন্য একটি উন্নত, আধুনিক ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তাদের এই সহযোগিতামূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় আগামী এক সপ্তাহের মধ্যে পার্বতীপুর প্রেস ক্লাবের জন্য একটি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়াই-ফাই রাউটার উপহার দেওয়ার ঘোষণা দেন তারা।

যুবদল নেতারা আরও জানান, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে যথাসম্ভব সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিকে যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ সাংবাদিকদের কর্মপরিবেশের উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর দ্রুত সংবাদ পরিবেশনে বেশ ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০