মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৩:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুর শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের খাবার, মিষ্টি, দই এবং খোরমা তৈরি ও বিক্রির দায়ে তিনটি হোটেল-রেস্তোরাঁ ও একটি নামী বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এর বিজ্ঞ বিচারক সোহাগ হোসেনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— শহরের ঐতিহ্যবাহী শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং তাজ বেকারি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব নামী-দামী প্রতিষ্ঠানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল দিয়ে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। বিশেষ করে সাধারণ মানুষের প্রিয় মিষ্টি, দই ও খোরমা তৈরিতে মারাত্মক সব অনিয়ম এবং মানবদেহের জন্য ক্ষতিকর ক্ষতিকারক রাসায়নিক ও উপাদান ব্যবহারের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা বিজ্ঞ আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এর পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় তিনটি হোটেলকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা এবং তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ অনাদায়ে প্রত্যেক মালিকের বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অভিযান শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন সাংবাদিকদের বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও পার্বতীপুর উপজেলার প্রতিটি হোটেল-রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও বেকারিগুলোতে কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে দীর্ঘদিন পর পার্বতীপুর শহরে জেলা প্রশাসনের এমন বড় ধরনের ও কার্যকারী অভিযানে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। তারা জনস্বার্থে এই ভেজালবিরোধী অভিযান নিয়মিত পরিচালনার জোরালো দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০