কালান্তর নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরেরবাজার-এর কর নিরীক্ষাকে ‘জরিমানা’ বলে অপপ্রচার, বিভ্রান্তি দূর করে প্রতিষ্ঠানের বিবৃতি

জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার বাংলাদেশ’-এর একটি নিয়মিত কর নিরীক্ষা ও আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সাধারণ একটি দাপ্তরিক ও কর সংক্রান্ত প্রক্রিয়াকে “জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা” বলে চালিয়ে দিয়ে প্রতিষ্ঠানের সম্মানহানির চেষ্টা করছে একটি চক্র। এমন পরিস্থিতিতে গ্রাহকদের বিভ্রান্তি দূর করতে এবং প্রকৃত সত্য তুলে ধরতে একটি আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক বিবৃতি দিয়েছে ঘরেরবাজার কর্তৃপক্ষ।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ঘরেরবাজার বাংলাদেশ শুরু থেকেই দেশের প্রচলিত সকল কর ও আইনগত বিধান মেনে শতভাগ স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নিয়মিত পরিদর্শন ও কর-সংক্রান্ত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘আয়কর আইন, ২০২৩’-এর ১৪৭ ধারার আওতায় প্রতিষ্ঠানটিতে একটি রুটিন পরিদর্শন সম্পন্ন হয়। এটি কোনো বিশেষ বা শাস্তিমূলক অভিযান ছিল না, বরং সকল বৈধ করদাতার মতোই একটি সাধারণ ও নিয়মিত প্রক্রিয়া।

উক্ত নিয়মিত পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে পণ্যের কাঁচামাল ক্রয় এবং বিভিন্ন পরিচালন ব্যয়ের বিপরীতে আইন অনুযায়ী প্রযোজ্য উৎসে কর (TDS) বাবদ প্রায় ৭ লক্ষ টাকা রাষ্ট্রীয় কোষাগারে পরিশোধ করা হয়েছে। ঘরেরবাজার টিম স্পষ্ট করে জানিয়েছে, বিষয়টি কোনো জরিমানা, দণ্ড বা শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং কর প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত কর-দায় পরিশোধের একটি সাধারণ প্রক্রিয়াগত বিষয় মাত্র।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি একজন সম্মানিত কাস্টমারের “ফেক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল” সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে কিছু মহল জলঘোলা করার চেষ্টা করেছিল। তবে অভিযোগকারী কাস্টমার পরবর্তীতে নিজেই বিষয়টি নিয়ে ওনার ভুল ধারণা উপলব্ধি করতে পারেন এবং সজ্ঞানে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সেই ভুলের অবসান ঘটান।

অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে ঘরেরবাজার কর্তৃপক্ষ জামে’ আত-তিরমিযীর একটি সহিহ হাদিস (হাদিস নং: ২৫১৬) উল্লেখ করে বলে, আল্লাহর বিধানের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং কোনো অপপ্রচার তাদের ভেজালমুক্ত মানসম্মত খাদ্য সরবরাহ করার নীতি থেকে বিচ্যুত করতে পারবে না। তারা সবসময় স্বচ্ছতা ও আইনানুগ উপায়ে ব্যবসা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দীর্ঘদিনের এই পথচলায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০