মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘গ্রিন ও ক্লিন’ করার প্রত্যয়

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সভায় পৌর প্রশাসক ছামিউল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

বাজেটের আয়-ব্যয় ও অগ্রাধিকার:

ঘোষিত প্রস্তাবিত বাজেটে উন্নয়ন, পানি সরবরাহ ও রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা। একই সঙ্গে সমপরিমাণ টাকা ব্যয় নির্ধারণ করে এই বাজেট সাজানো হয়েছে। এবারের বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, রাস্তা, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট সভা ও অতিথিবৃন্দ:

পৌর প্রশাসক ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আলহাজ মো. লুৎফুল হুদা চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নানামুখী গঠনমূলক মতামতের পর সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

পৌর প্রশাসক ও বক্তাদের আহ্বান:

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ছামিউল ইসলাম বলেন, “এই বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ফুলবাড়ী পৌরসভার নাগরিক সেবার মান বহুগুণ বাড়বে। আমরা ফুলবাড়ীকে একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন (গ্রিন ও ক্লিন) পৌরসভা হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।”

এদিকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পৌর এলাকায় অনুমোদনহীন ও নকশাবহির্ভূত অসংখ্য ভবন নির্মাণের কারণে পৌরসভা বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হোল্ডিং ট্যাক্স আদায়েও এক ধরনের বৈষম্য রয়েছে। তারা পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি করার এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০