পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচার, ১১৯০ পিস ইয়াবাসহ আটক ৪

নেত্রকোনায় প্রাইভেটকারে করে মাদক পাচারকালে ১১৯০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গত ১৪ জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় নেত্রকোনা সদর থানাধীন বাংলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা-বারহাট্টা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—নেত্রকোনা সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের নওয়ানগর (এসডিও বাড়ি) এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া (মসজিদ কোয়ার্টার) এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল আমিন চৌধুরীর ছেলে মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।

ডিএনসি সূত্র জানায়, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা বহনকৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি সর্বদা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদক অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী তাদের এ ধরনের গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০