কালান্তর নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভুয়া কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজশাহী মহানগরীতে অলৌকিক চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত ভুয়া কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. তানজিলুল ইসলাম (লাইক)।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক, পানি পড়া ও বিভিন্ন কবিরাজির নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। চিকিৎসা-সংক্রান্ত কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও তিনি স্থানীয় বিভিন্ন মসজিদে কোরআন শিক্ষার পরিচয় ব্যবহার করে এ প্রতারণা চালিয়ে আসছিলেন। এমনকি তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ভ্যানচালক হওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে এ কথিত কবিরাজি চালিয়ে আসছিলেন বলে স্থানীয়রা জানান।

এসব তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গত ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাতে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। এর পরদিন ২২ জুলাই (বুধবার) সন্ধ্যায় রাজশাহী নগরীর আল-আরাফাহ একাডেমির সামনে অভিযুক্ত মুরাদ হোসেন, তার পিতা নিজাম উদ্দিন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সাংবাদিক তানজিলুল ইসলাম প্রাণে রক্ষা পান।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পর থেকে আসামিরা সাংবাদিক তানজিলুল ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে জানা গেছে। ভুক্তভোগী সাংবাদিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০