পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় ‘উদ্যোক্তা মিলন মেলা’ ২০২৬ এর সফল সমাপনী অনুষ্ঠিত

নেত্রকোণার স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস, কর্মদক্ষতা বিকাশ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ‘উদ্যোক্তা মিলন মেলা’ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ ১৮ জুলাই শনিবার নেত্রকোণা পৌর শহরের পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই মেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা—২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ—পরিচালক ফারজানা পারভিন, নেত্রকোণা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরীয়া চৌধুরী হেলিম, সেল সেন্টারের ফারহানা সুলতানা, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহ্ফুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং এস.এম. মনিরুজ্জামন দুদু প্রমুখ।

এই মিলন মেলায় নেত্রকোণা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সম্ভাবনাময় ও সফল তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারা মেলায় নিজেদের উৎপাদিত বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসা প্রসারের আধুনিক নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তারা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যসমূহ ও নতুন নতুন উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, “তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ, আধুনিক প্রশিক্ষণ এবং সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।” সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরাও নেত্রকোণার এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে সাধুবাদ জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০