কালান্তর নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন’: ফিফা ও রেফারির ওপর মিসরের তোপ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত বিতর্কিত ম্যাচ পরিচালনা ও নাটকীয়তার শিকার হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মিসরকে। আটলান্টার মারকুটে শেষ ষোলোর ম্যাচে আলবিসেলেস্তেদের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। তবে এই হারের পর মাঠের ফুটবল ছাপিয়ে বড় হয়ে উঠেছে রেফারির সিদ্ধান্ত। ম্যাচ শেষে রেফারি এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের বিস্ফোরক অভিযোগ তুলেছেন মিসরের ফরোয়ার্ড মোস্তাফা জিকো।

ম্যাচে বিতর্কের মূল সূত্রপাত ঘটে খেলার ৬২ মিনিটে, যখন জিকোর করা একটি গোল বাতিল করে দেন রেফারি। আক্রমণ গড়ে ওঠার সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের ওপর ফাউলের ঘটনা ধরা পড়ায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর পরামর্শে গোলটি বাতিল করা হয়। তবে মিসর শিবিরের দাবি, সিদ্ধান্তটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও ভুল ছিল।

নাটকীয়তার এখানেই শেষ নয়; ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। মিসরের খেলোয়াড়দের দাবি ছিল, এই আক্রমণটি শুরুর মুহূর্তেও আর্জেন্টিনার ফুটবলাররা ফাউল করেছিলেন। কিন্তু এবার রেফারি বা ভিএআর—কোনো পক্ষ থেকেই কোনো হস্তক্ষেপ করা হয়নি। মিসর সমর্থকসহ ফুটবল বিশ্লেষকদের অনেকেরই অভিযোগ, একই ধরনের দুটি ঘটনায় রেফারির দুই রকম ভিন্ন সিদ্ধান্তই মূলত ম্যাচের ভাগ্য আর্জেন্টিনার পক্ষে ঘুরিয়ে দিয়েছে।

ম্যাচ শেষে ক্ষোভ ও চরম হতাশায় ভেঙে পড়া মিসরীয় মিডফিল্ডার মোস্তাফা জিকো দাবি করেন, রেফারির অন্যায় সিদ্ধান্তই মিসরের কাছ থেকে নিশ্চিত জয় কেড়ে নিয়েছে। তিনি বলেন, ‘রেফারির পারফরম্যান্স খুবই নিম্নমানের ছিল। তিনি আমাদের ওপর পরিষ্কার জুলুম করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি একের পর এক আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে গেছেন। তিনি কোনোভাবেই চাননি আমরা জিতি।’

জিকো এখানেই থামেননি, ম্যাচটি ‘পাতানো’ ছিল বলেও সরাসরি অভিযোগ তোলেন তিনি। আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে এই মিডফিল্ডার আরও বলেন, ‘ম্যাচটি আগেই ঠিক করে রাখা ছিল, এতে আমাদের কোনো দোষ নেই। ওই রেফারিকে দেখে মনে হয়েছে ম্যাচের ফল আগেই নির্ধারণ করা ছিল। আমরা যখন ২-০ গোলে এগিয়ে ছিলাম, ঠিক এর পর থেকেই তিনি একের পর এক আমাদের বিপক্ষে বাঁশি বাজাতে থাকেন। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি—সবকিছু দেখেটেখে এমনটাই মনে হচ্ছে।’

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০