দুষ্টু পরী আঁচড় করে,
যখন ইচ্ছে যারে,
ইচ্ছে করে আবার ধরে,
ধরে- রাখে -ছাড়ে!
দুষ্টু পরী নাকি নারী?
নেই তো ডানা তারই!
রঙে-ঢঙে চলে পরী,
পুরুষ–দুষ্ট -শিকারি!
ধরে ধরেই মজা করে,
গাড় মটকিয়েই ছাড়ে,
আস্তে আস্তে, ধীরে ধীরে,
রোগীর সংখ্যা বাড়ে!
ওঝা-ফকির খুঁজব নাকি?
পিটাইলে যেন ছাড়ে!
নইলে দেশ ও জাতির ঘরে,
দুষ্টু পরী জন্মাতে পারে—
এসব পরীই গিলে খাবে,
সোনারবাংলা -দেশটারে!
ডাক্তার লাগলে বলো,
চিকিৎসাটা করো,
এমন জাতের দুষ্টু পরী,
গিলতে পারে রাষ্ট্র!
এমন পরী পেলে পরে,
ফকির সামলায় কারে?
রূপের নেশায় বুঁদ হয়ে,
সে তো আপন করে!
ফকির লুজার হলে,
পরীর মন যায় সরে,
ইচ্ছে হলে আপন করে,
ইচ্ছে হলেই ছাড়ে!
রূপের আগুনে পরী,
ফকির রাখে ঘরে,
ফকির যখন নিঃস্ব হলো,
পরী পালায় পরে!
ফকির বলে, হায়রে কপাল,
প্রেমের কী যে জ্বালা!
পরীর প্রেমে সর্বহারা,
দেশটা ছেড়ে পালা!
এটাই প্রেমের জ্বালা,
কামলাও হয় পাগেলা!
মালিকের কী জ্বালা,
এমন করে করে রাষ্ট্র,
ধীরে ধীরে খায় গিল্লা!
আসুন আমরা সবেমিলে,
পরী তাড়াই পাথর ঢিলে!
✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
কবিতাটি পড়তে অনুরুদ রইলো।