আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় ঝন্টু মিয়ার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা এলাকায় ঝন্টু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবার ও মাদকসেবীদের আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কাদমা এলাকায় ঝন্টু মিয়ার বাড়িতে দিন-রাত নিয়মিত মাদকসেবীদের আনাগোনা চলে। লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা দামি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) নিয়ে এখানে এসে মাদক সেবন ও কেনাবেচা করেন। ঝন্টু মিয়া নিজে অল্প বয়সে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং এখন এলাকার কিশোর ও তরুণদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে এই অন্ধকার পথে নিয়ে আসছেন। ফলে টাকার লোভে অনেক তরুণ মাদকাসক্ত ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে, যা পুরো এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

স্থানীয়দের দাবি, সারাদেশে মাদকবিরোধী অভিযান চললেও পূর্ব কাদমা এলাকায় তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে এলাকায় অপরাধ ও মাদকের বিস্তার বাড়ছে এবং সাধারণ মানুষ তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ঝন্টু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকি দিয়ে বলেন, “তোর চেয়ে বড় বড় সাংবাদিক আর পুলিশ আমার কাছে আসে। তোর নিউজে আমার কিছুই হবে না।” এরপর তিনি অত্যন্ত অশালীন ও আপত্তিকর ভাষায় কথা বলেন। অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এলাকাবাসী যুবসমাজকে রক্ষা করতে দ্রুত এই মাদক স্পটে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০