খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) সকালে সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সকালে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি চত্বর প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম নাসির উদ্দীন।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীর সুন্দর সম্পর্ক, শিক্ষকের মর্যাদা এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অবদান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “একজন শিক্ষকই পারেন একটি আলোকিত জাতি গড়তে। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে পারলেই শিক্ষার গুণগত মান উন্নত হবে।”
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।