নওগাঁর পত্নীতলায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক গ্রাহকের হাতে বীমা দাবির টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের পাটিআমলাই গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গৃহবধূ নাসিমা বেগমের হাতে ১ লাখ ২৬ হাজার টাকার এই চেক তুলে দেওয়া হয়।
গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাহকের হাতে এই চেক তুলে দেন কোম্পানির প্রতিনিধি বাবুল হোসেন। এ সময় তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যস্ততাজনিত অনুপস্থিতির কারণে দায়িত্বশীলতার অংশ হিসেবে তিনি এই অর্পিত দায়িত্ব পালন করেছেন।
চেক হাতে পেয়ে আবেগাপ্লুত নাসিমা বেগম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “একসঙ্গে এতগুলো টাকা হাতে পেয়ে আমি আনন্দিত ও গর্বিত।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় এক বর্ষীয়ান অতিথি বলেন, নিয়ম মেনে ধৈর্য ও নিষ্ঠার সাথে বীমার কিস্তি পরিশোধের ফলেই আজকের এই সুফল পাওয়া সম্ভব হয়েছে। ডেল্টা লাইফের এই সময়োপযোগী সেবায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।