কালান্তর নিউজ ডেস্ক
৩ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা; অবহেলায় অসুস্থ হওয়ার পর মায়ের মামলা

রাজবাড়ী সদর উপজেলায় সাত বছর বয়সী এক কন্যাসন্তানকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তাঁরই এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা।

মামলায় অভিযুক্ত ওই ব্যক্তির মূল বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায় হলেও তিনি সদর উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

চিৎকার শুনে মা এগিয়ে এলে পালিয়ে যায় ঘাতক:

মামলার এজাহার ও শিশুটির মায়ের দেওয়া অভিযোগ থেকে জানা যায়, পবিত্র ঈদুল আজহার আগের দিন বুধবার বিকেলে সাত বছরের কন্যাসন্তানটিকে ঘরের ভেতর রেখে তাঁর মা বাড়ির আঙিনায় গরুর জন্য ঘাস কাটছিলেন। এই সুযোগে শিশুটিকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি ভেতরে প্রবেশ করে এবং তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনতে পেয়ে মা দ্রুত ঘরের দিকে ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

লোকলজ্জায় গোপন রাখার চেষ্টা, অসুস্থ হওয়ায় মামলা:

শিশুটির মা জানান, ঘটনার পর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অনুরোধ, সামাজিক লোকলজ্জা এবং পারিবারিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি তিনি প্রথমে গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘটনার পর থেকে দিন দিন তাঁর ছোট মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ছে এবং শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। মেয়ের এই করুণ অবস্থা দেখে নিরুপায় হয়ে অবশেষে তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন, যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ আজ বুধবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০