কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় মাদকের প্রতিবাদ করায় ছাত্রদল নেতা ও তাঁর পিতার ওপর নৃশংস হামলা; তীব্র নিন্দা

মাগুরার শ্রীপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করায় কাদিরপাড়া জি.কে. আইডিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি অনিক শেখ এবং তাঁর পিতা হাফিজার শেখের ওপর এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাদিরপাড়া গ্রামের চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী শামিম এই নৃশংস হামলা চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত শামিম একজন পেশাদার অপরাধী এবং অতীতেও একাধিকবার মাদক-সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল। জামিনে এসে সে পুনরায় এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলে।

ঘটনার দিন অনিক শেখ ও তাঁর পিতা হাফিজার শেখ সামাজিক দায়বদ্ধতা থেকে শামিমের মাদক ব্যবসার প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। হামলায় ছাত্রদল নেতা অনিক ও তাঁর পিতা গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

সচেতন নাগরিকরা বলছেন, মাদকের মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় প্রকাশ্য দিবালোকে এ ধরনের বর্বরোচিত হামলা সমাজ ও দেশের আইনের শাসনের জন্য চরম হুমকিস্বরূপ। হামলার সঙ্গে জড়িত মূল হোতা শামিমসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে আহত ছাত্রদল নেতা ও তাঁর পিতার দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসীর মতে, মাদকমুক্ত সমাজ গঠনে যারা সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এই অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা জরুরি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

লিওনেল মেসির ‘ঐশ্বরিক ছোঁয়া’ ও রাজকীয় উত্থান লামিন ইয়ামালের

১০

কবি শামসুন নাহার-এর কবিতা ‘অপার্থিব চাওয়া’

১১

পাহাড়ি ঢলে কলমাকান্দার একাধিক গ্রাম প্লাবিত; ঘরবাড়ি-রাস্তাঘাট ও বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

জুলাইয়ের শহীদদের দলীয় পরিচয়ে নয়, জাতীয় মর্যাদায় স্মরণ করার আহ্বান; কাজী সাইমুম সিরাজের বিবৃতি

১৩

আর্জেন্টিনার হারে আটকে গেল পরীমনির বিয়ে!

১৪

কান্নায় শেষ হলো মেসির বিশ্বকাপ; ট্রফি ছুঁয়ে দেখা হলো না সর্বকালের সেরার

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস; মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার জিতলেন গোল্ডেন বুট

১৭

বিদায় মেসি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন; দ্বিতীয় ট্রফি জেতা হলো না কিংবদন্তির

১৮

যশোরে ঈদগাহ মাঠে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’

১৯

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জের ডিসিকে স্মারকলিপি

২০