কালান্তর নিউজ ডেস্ক
২১ মে ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এই সহিংসতা থামানোই এখন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধান লক্ষ্য হলো একটি সম্পূর্ণ রক্তপাতহীন ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া।” এই লক্ষ্য অর্জনে তিনি দেশের সব রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (আনফ্রেল)।

রক্তক্ষয়ী অতীতের পরিসংখ্যান:

স্থানীয় সরকার নির্বাচনে অতীতে ঘটে যাওয়া সংঘাত ও প্রাণহানির ভয়াবহ চিত্র তুলে ধরে সিইসি দেশের শীর্ষস্থানীয় দুটি মানবাধিকার ও নাগরিক সংগঠনের তথ্য উদ্ধৃত করেন। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্য অনুযায়ী—২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনী সহিংসতায় সারা দেশে ২৩৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) খতিয়ান অনুযায়ী—২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত হয়েছেন ১১৬ জন।

ইসির সামনে ‘বিরাট চ্যালেঞ্জ’:

সারাদেশে বিশাল পরিসরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাকে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেন সিইসি। তিনি এর ব্যাপ্তি তুলে ধরে বলেন, “কমিশনকে দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে হবে। তবে চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, এই বিপুল সংখ্যক নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করতে কমিশন সর্বাত্মক প্রস্তুতি ও চেষ্টা চালাচ্ছে।”

ঋণখেলাপি ও আদালতের প্রসঙ্গ:

ঋণখেলাপিদের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট জানান, বিষয়টি বর্তমানে দেশের উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে এ ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব বা ‘চেরি পিক’ (বাছাই করে সিদ্ধান্ত নেওয়া) করেনি বলে তিনি মন্তব্য করেন।

আগামী কমিশনের জন্য গাইডলাইন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পর নির্বাচন কমিশনের চলমান মূল্যায়ন কর্মশালার প্রসঙ্গ টেনে এ এম এম নাসির উদ্দিন বলেন, “কোথায় কোথায় আমাদের উন্নতির সুযোগ আছে বা ছিল, তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করেছি। কারণ, একটি কমিশন সাধারণত দুটি জাতীয় নির্বাচন করার সুযোগ পায় না; তারা একটি নির্বাচন শেষেই বিদায় নেয় এবং নতুন কমিশন এসে আবার নতুন করে সবকিছু শুরু করে। তাই আমরা চাই, বর্তমান কমিশনের অর্জিত অভিজ্ঞতা ও গাইডলাইনগুলো রেখে যেতে, যাতে পরবর্তী কমিশন এসে সহজেই কাজ শুরু করতে পারে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০