শরিফুল ইসলাম, ভোলাহাট {চাঁপাইনবাবগঞ্জ} প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, প্রধান অতিথি ইউএনও নাহিদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ: উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন।

অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণ: অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আরডিও মোঃ সবুজ আলী, প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, সোনালী ব্যাংকের ম্যানেজার খন্দকার হাবিব আনোয়ার, ভারপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল এবং এনজিও ‘ভার্ক’-এর সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার।

কৃষক-কৃষাণীদের প্রাণবন্ত উপস্থিতি: দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে ভোলাহাট উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষি দপ্তরের অধীনে আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত শত শত সফল কৃষক ও কৃষাণী অংশ নেন। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেন স্থানীয় কৃষক মোঃ নাজমুল হোসাইন রানা, মোঃ আব্দুস সামাদ, মোঃ আব্দুল আজিজ এবং মোঃ আমিরুল ইসলাম।

পার্টনার প্রকল্পের লক্ষ্য: অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতের বাণিজ্যিকীকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল আধুনিক টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই পার্টনার প্রকল্প কাজ করছে। মাঠ পর্যায়ের ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদে দক্ষ করে গড়ে তোলার এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০