সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির সভা: যানজট উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিয়ে রোধে কঠোর নির্দেশ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং বাজার এলাকার তীব্র যানজট নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​আজ বুধবার (১৭ জুন) সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

যানজট নিরসন ও উচ্ছেদ অভিযান: সভায় জানানো হয়, উপজেলার মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে স্থায়ী যানজটের সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসন বারবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ করলেও পরদিনই আবার টং দোকান বসানো হচ্ছে। এ বিষয়ে কঠোর নজরদারির সিদ্ধান্ত হয়।

বাল্যবিয়ে ও মাদক নির্মূল: এলাকায় মাদক নির্মূলে তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। পাশাপাশি বাল্যবিয়ে বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে পড়ালে সংশ্লিষ্ট কাজীকে সরাসরি আইনের আওতায় আনা হবে।

অবৈধ বালু উত্তোলনে কঠোর হুঁশিয়ারি: যমুনার নদী ভাঙন ঠেকাতে নানামুখী পদক্ষেপের মধ্যেই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। কারা এবং কখন বালু কাটছে—উপযুক্ত প্রমাণসহ তথ্য পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

উপস্থিত ব্যক্তিবর্গ:

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, মুকন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির সভা: যানজট উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিয়ে রোধে কঠোর নির্দেশ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: কারখানা কর্তৃপক্ষের গাফিলতি ও নিরাপত্তা ত্রুটিতে শ্রমিকদের তোলপাড়

ফুলতলায় বাস-ট্যাংক লরি ও বিএল কলেজ বাসের ত্রিমুখী সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত অন্তত ২৫

মাগুরায় খড় নিয়ে বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ঘাতক স্বামী আটক

রংপুর-চট্টগ্রামসহ দেশের ১০ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

ক্রসফায়ারে জোড়া খুন: আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য আজ

রোনালদোর পর মেসি, ৫ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি ফুটবল জাদুকরের

লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সফর ও অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানকে ঘিরে কী ঘটেছিল?

কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে গেল এবারের পারিশ্রমিক, বিশ্বকাপে রেফারিদের আয় কত?

সোনারগাঁয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, সাদা-আকাশির জোয়ারে ভাসলো মহাসড়ক

১০

ফেসবুকে আসছে আমূল পরিবর্তন, মেটা এআই মোড ও ভিডিও এডিটিংয়ে বড় চমক

১১

এক মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই, হুঙ্কার আলজেরিয়া কোচের

১২

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো ও সৌর জ্বালানি বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

১৪

লালমনিরহাটে শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ওসি প্রত্যাহার ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় এলাকা উত্তপ্ত

১৫

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

খুলনায় আরএকে সিরামিকসের ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজ

১৭

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদে ফিরে এসেছি: ডা. জাহেদ উর রহমান

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, অনুমোদন পেতে পারে বেশ কিছু মেগা প্রকল্প

১৯

স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়ালেন ৪০ বছরের ভোজিনিয়া, আটলান্টায় কেপ ভার্দের মহাকাব্য

২০