ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করে তদবির বাণিজ্য: বাগেরহাটে গ্রেপ্তার ১

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামের এক জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে মোংলা থানা পুলিশ উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত জাল সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুজ্জামান টুকু চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে টুকু শেখকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, “প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণা চালানোর প্রমাণ পাওয়ায় কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে প্রতিমন্ত্রীর সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মোংলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জালিয়াতি চক্রের সাথে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০