কালান্তর নিউজ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ২০ সেপ্টম্বর বিকাল এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাটাছরা ইউনিয়নের আব্দুস সাত্তার ভূঁইয়ারহাট ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বারের নেতৃত্বে আয়োজিত গণমিছিলটি আব্দুস সাত্তার ভূঁইয়ারহাট থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার দূরের বামনসুন্দর দারোগারহাট বাজার প্রদক্ষিণ করে। আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং কাটাছরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামসুদ্দীন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম মেম্বার বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথে চলে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কাটাছরায় মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের বিষয়ে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।’
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদ উল্ল্যাহ, ছিদ্দিক আহমদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী মাসুম, মিরসরাই উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব নাঈম সরকার, কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাবেদ, শাহ নুর আলী রুবেল।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম্মার থেকে বাংলাদেশের আম্মার: শিক্ষার্থীদের অধিকার আদায়ের এক লড়াকু মুখ সালাহউদ্দিন আম্মার

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সেই ফ্ল্যাটে কী ঘটেছিল জানালেন প্রত্যক্ষদর্শী

আজমল হত্যার বিচার দাবিতে উত্তাল খুলনা, সোনাডাঙ্গা মোড়ে শিক্ষার্থীদের ব্লকেড

কয়রা হাসপাতালে রোগীর আর্তনাদ, সেবার বদলে মিলছে দুর্ব্যবহারের অভিযোগ

স্বর্ণের ঝলমলে আড়ালে অন্ধকার জীবন, সাধারণ মানুষের চেয়ে ১৩ বছর কম বাঁচেন স্বর্ণকারেরা

রক্তের দাগে নিভে গেল তিন প্রাণ: দেবিদ্বারে মা, ভাবি ও ভাতিজিকে গলা কেটে নৃশংস হত্যা, আটক ইমন

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী?

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা

নওগাঁয় সর্ব সাধারনের দূঃখ – দূর্দশা লাঘবের লক্ষে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধ্বংস, একজনের কারাদণ্ড

১০

হাজীগঞ্জ-চাঁদপুর মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ২: আটক চালক ও হেলপার

১১

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

১২

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার: দিশেহারা সাধারণ মানুষ

১৩

বড় পরিচয় আমি মানুষ, লেখক-রোজিনা খাতুন

১৪

আইফোন ছিনতাইয়ে শিক্ষকপুত্রকে হত্যা, জবানবন্দি দিল ৩ আসামি

১৫

কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি

১৬

মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল, রাজপথে তীব্র প্রতিবাদ

১৭

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

১৮

মিরসরাইয়ে যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রনি গ্রেপ্তার

১৯

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার

২০