দিনাজপুরের বিরলে মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি গুলনাহার খানম, নির্বাহী সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এবং বাংলাদেশ রোভার স্কাউটসের সম্পাদক মো. রফিকুল ইসলামসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
কর্মসূচিতে “শিক্ষকের অঙ্গীকার মাদকমুক্ত হবে প্রতিটি পরিবার”, “মাদক নয়, শিক্ষা চাই—সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই” এবং “আজকের শপথ—মাদকমুক্ত বিরল গড়বো একসাথে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।