ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্যামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা

মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরের খানপুর বাস স্ট্যান্ড এলাকায় এলাকাবাসীর উদ্যোগে একটি প্রাণবন্ত মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সভায় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে একযোগে স্লোগান উচ্চারণ করেন— “মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি”।

স্থানীয় সমাজসেবক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মহসিন কলেজের প্রভাষক সিদ্দিক হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি.এম. ইয়াসিন আরাফাত।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আবু সাইদ, মো. আবু তালেব, মো. রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম বাবু এবং সাবেক ইউপি সদস্য মাওলানা আফসার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক হোসেন বকুল বলেন, “মাদক সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি। এটি একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি পুরো সমাজকে কলুষিত করে। আমাদের যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।” তিনি মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জি.এম. ইয়াসিন আরাফাত বলেন, “কেবল আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

আলোচনা শেষে উপস্থিত সকলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে নিয়মিত সচেতন করার বিষয়ে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০