ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে নিজের বিরুদ্ধে আনীত “চাঁদা দাবি ও চিংড়িঘের দখল” সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম (আঙ্গুর)।

গত ২৯ জুলাই (বুধবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে আনারুল ইসলাম আঙ্গুর বলেন, নিজেকে বিএনপি কর্মী দাবি করা রফিকুল ইসলাম তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা একটি সুপরিকল্পিত অপপ্রচার। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে এবং জাতীয়তাবাদী যুবদলকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মূলত একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে এই বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন, কোনো জমি বা চিংড়িঘের দখল কিংবা কারও কাছ থেকে কোনো প্রকার চাঁদা দাবির ঘটনায় তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। রফিকুল ইসলামের গ্রেফতার প্রসঙ্গে তিনি পরিষ্কার জানান, বিষয়টি সম্পূর্ণভাবে থানা পুলিশ ও আদালতের আইনি প্রক্রিয়ার অংশ। এর সাথে কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরও বলেন, স্থানীয় কিছু সুবিধাভোগী ও দখলদার চক্র নিজেদের অপকর্ম আড়াল করতে এবং যুবদলের ওপর দায় চাপাতে রফিকুল ইসলামকে ব্যবহার করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উদঘাটনের জোর দাবি জানিয়ে তিনি বলেন, “জাতীয়তাবাদী যুবদল কখনোই চাঁদাবাজি, দখলবাজি বা সাধারণ মানুষের ওপর কোনো অন্যায়কে সমর্থন করে না।”

সংবাদ সম্মেলন থেকে তিনি রফিকুল ইসলামকে অবিলম্বে সকল মিথ্যা বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একই সাথে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান, অন্যথায় অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০