মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম বাণিজ্য মেলায় নারী মডেলকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা; চাঞ্চল্য

কুড়িগ্রামের বাণিজ্য মেলায় ‘ইলিয়াস কুবরা যাদু প্রদর্শনী’র এক নারী মডেল শিল্পীকে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মেলা কর্তৃপক্ষ, আয়োজক এবং দর্শনার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও মেলা-সংশ্লিষ্টদের দাবি, বাণিজ্য মেলার একাংশে যাদু প্রদর্শনীর কাজে নিয়োজিত ওই নারী শিল্পী অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

ধরলা সেতুর পূর্বপাড়ে অবস্থিত এই বাণিজ্য মেলায় প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। এমন একটি অনাকাঙ্ক্ষিত অভিযোগ সামনে আসায় মেলা প্রাঙ্গণে আগত নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানা কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তাদের কানে এসেছে। তবে ভুক্তভোগী পক্ষ বা কোনো অভিযোগকারী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ স্পষ্ট জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বাণিজ্য মেলা একটি বিনোদনমূলক স্থান। সেখানে যদি নারীরা নিরাপদ না থাকেন, তবে মেলার যৌক্তিকতা থাকে না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে ভুক্তভোগী ওই নারী শিল্পী কিংবা মেলা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০