নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় তুহিন(৬) নামের এক শিশুর পুকুরের জলে পড়ে মৃ-ত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।
জানা যায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র মতে প্রকাশ, উক্ত শিশুটি মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামের বাসিন্দা শাহীন হোসেনের ছেলে। গত (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকেল বেলা শিশুটি বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা ও চাচি পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এবং দ্রুত পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিধি বাম, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।