কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাররং গ্রামে সার রং যুব সমাজের উদ্যোগে, সাররং যুবসমাজ ও সাররং একাদশ চ্যাম্পিয়ন দলের বিজয়ী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জনাব সামির হোসেন সাকি,বিশিষ্ট ব্যবসায়ী তাড়াইল উপজেলা।
আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ আব্দুল লতিফ।
আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা ছাত্রদল আহবায়ক জনাব হাবিবুর রহমান হাবিব।
এছাড়া আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মহাসিন মিয়া।
একসময় এলাকাতে উৎসবের আমেজ বিরাজ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে এলাকাবাসী তাদের বিভিন্ন প্রয়োজন ও দাবী তুলে ধরেন।
অনুষ্ঠান প্রধান অতিথি বলেন মাদক জুয়া অবৈধ কার্যকলাপ সম্পূর্ণ নির্মূল করা হবে।
এবং এলাকার উন্নয়নের জন্য বিএনপির সরকার অবশ্যই কাজ করবে।
একই সাথে তিনি এবং তার পরিবার ব্যক্তিগতভাবে এই এলাকার উন্নয়নে কাজ করবেন।
এই এলাকার বিভিন্ন উন্নয়নে সবসময় উনার পরিবার পাশে থাকবে এই আশ্বাস দেন।
বক্তারা আরো বলেন, মাদক নির্মূলে যুব সমাজের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।
খেলাধুলার প্রতি আরো মনোযোগী হতে হবে সবাইকে।
এলাকাবাসী জানান, খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই যেই মাঠ আছে তা ১৫ শতাংশ, মাত্র ১৩ শতাংশ দখলে আছে আর বাকিটা দখলে নাই।
এ ব্যাপারে এলাকার তরুণ সমাজের ভিতরে তীব্র আগ্রহ দেখা দেয়।
প্রধান অতিথি আশ্বাস দেয় অতি দ্রুত এর সমাধান করা হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।