আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮ঃ০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই এলাকার মাদক কারবারি সায়েদ(৫০) এর দেহ তল্লাশি করে তার কাছে তিনটি প্যাকেটে মোট ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধাট সহ হাতেনাতে গ্রেফতার করে।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বালাটারি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । ফুলবাড়ী থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।