চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে আবারও সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সলিমপুরের আলীনগর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশ, এসআরবি, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিয়েছেন। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
অভিযানকে ঘিরে জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে অভিযান চলাকালে এখন পর্যন্ত আটক, উদ্ধার বা অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হতে পারে