কালান্তর নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান হতে চান আব্দুস সবুর সাদ্দাম, ফিলিপনগরে শুরু করলেন জোরালো গণসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দাম
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় নামেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করেন তিনি।
প্রচারণার অংশ হিসেবে দফাদারপাড়া, সাদিপুর বাজার, বাহিরমাদি, সদরঘাট থেকে গোয়ালবাড়ি, চরসাদীপুর, ইসলামপুর, কেরানীপাড়া, সিরাজনগর টোলপাড়া, কামারপাড়া, দারোগার মোড় ও আবেদের ঘাটসহ বিভিন্ন এলাকায় যান আব্দুস সবুর সাদ্দাম। সেখানে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব
নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দাম। এ সময় তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও ফিলিপনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে কথা বলেন।
আব্দুস সবুর সাদ্দাম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ফিলিপনগর ইউনিয়নের মানুষের জননিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, সরকারি বরাদ্দ ও জনগণের জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ইউনিয়নের নাগরিক সেবা আরও সহজলভ্য ও কার্যকর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচনে জনগণের রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দাম।
এদিকে তার নির্বাচনী প্রচারণাকে ঘিরে ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০