ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, দুজনের মৃত্যু

বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৭৪ জন এবং হামে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। এই দ্বিমুখী সংক্রমণে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু রোগী এবং ৫ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্ষা পরবর্তী সময়ে এডিস মশার তীব্র উপদ্রব এবং শিশুদের নিয়মিত টিকা কার্যক্রমে ঘাটতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি হওয়ায় অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, এলাকাগুলোতে মশা নিধনে ফগার মেশিনের ব্যবহার বা ওষুধ প্রয়োগ কার্যক্রম নিয়মিত হয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতেই থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, “হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।”

তবে স্থানীয় সচেতন মহলের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু হাসপাতালের পরামর্শ যথেষ্ট নয়; বরং দ্রুত মশক নিধন ওষুধ স্প্রে করা এবং প্রান্তিক পর্যায়ে শিশুদের হামের টিকার আওতা বৃদ্ধি করা অতীব জরুরি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০