আব্দুল্লাহ আল হাসিব, যবিপ্রবি প্রতিনিধি | কালান্তর নিউজ
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবসের মাসব্যাপী উদযাপন: দ্বিতীয় দিনে অ্যান্টিবায়োটিক সচেতনতা ও অলিম্পিয়াড

আন্তর্জাতিক অণুজীব দিবস (International Microorganisms Day—IμD) ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় ব্যবহারের ভয়াবহ পরিণতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (AMR) বৈশ্বিক ঝুঁকি এবং ওষুধ সেবনে সঠিক নিয়মানুবর্তিতা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা ও বিষয়ের গভীরতা বাড়াতে আয়োজন করা হয় অণুজীব অলিম্পিয়াড।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সাড় পাওয়া গেছে। ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ের এই নিরবচ্ছিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করা এবং সামাজিকভাবে প্রতিরক্ষামূলক অভ্যাস গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করায় বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট এবং আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মাসব্যাপী এই উদযাপনের অংশ হিসেবে সামনে আরও বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে। তারা এই উদ্যোগের সাথে যুক্ত হয়ে স্বাস্থ্যকর পরিবেশ গঠনে সকলকে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০