রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাগর-রুনি হত্যাকাণ্ড: ১৪ বছরেও অনড় বিচারহীনতা, ১২৮ বার পিছাল তদন্ত প্রতিবেদন

রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সাড়ে ১৪ বছর পেরিয়ে গেলেও আজও অমীমাংসিত রয়ে গেছে মামলার রহস্য। দীর্ঘ এই সময়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে রেকর্ড ১২৮ বার

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের শেষভাগে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাঁদের নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হ। ঘটনার সময় তাঁদের পাঁচ বছর বয়সী সন্তান মাহির সরওয়ার মেঘ সেই বাসায় উপস্থিত ছিল। হত্যাকাণ্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলেও এক যুগের বেশি সময়ে মামলার তদন্তই শেষ করতে পারেনি সংশ্লিষ্ট সংস্থাগুলো

হত্যাকাণ্ডের পরদিন শেরেবাংলা নগর থানায় মামলা দায়েরের পর থানা পুলিশ, ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি), র‍্যাব এবং বর্তমানে পিবিআই-এর নেতৃত্বাধীন টাস্কফোর্স তদন্তের দায়িত্ব পালন করছে। এমনকি আলামতের ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হলেও আজ পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মোটিভ বা অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি

আদালতে প্রতিবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ২০২৬ সালের আগস্টে, যা আবারও পিছিয়ে আগামী ২৭ আগস্ট ২০২৬ নির্ধারণ করা হয়েছে। মামলার দীর্ঘসূত্রতা নিয়ে উচ্চ আদালতও অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেছিলেন যে, ১২ বছরেও তদন্ত শেষ না হওয়া ফৌজদারি বিচারব্যবস্থার সঙ্গে উপহাসের মতো

বাবা-মাকে হারানোর পর নানি ও মামার আশ্রয়ে বেড়ে ওঠা মেঘ শৈশব ও কৈশোর পেরিয়ে সম্প্রতি এ লেভেল সম্পন্ন করেছে। তবে একটি সন্তান ও ভুক্তভোগী পরিবারের কাছে সম্পত্তির চেয়ে বাবা-মায়ের হত্যাকাণ্ডের সত্য জানা এবং ন্যায়বিচার পাওয়ার দাবিটিই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০