বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
২৭ জুলাই ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩৬ বছরের ব্রিটিশ আইন বাতিল করে আসছে ‘বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬’, যুক্ত হচ্ছে বেসরকারি ট্রেন

রেলওয়েতে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও লোকসান দূর করার পাশাপাশি যাত্রীসেবার মান আধুনিকায়নে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বাতিল করা হচ্ছে ১৮৯০ সালে প্রণীত ১৩৬ বছরের পুরোনো ব্রিটিশ রেলওয়ে আইন। এর পরিবর্তে নতুন করে প্রণয়ন করা হচ্ছে আধুনিক সময়োপযোগী ‘বাংলাদেশ রেলওয়ে আইন, ২০২৬’।

নতুন আইনটি প্রণীত ও বাস্তবায়িত হলে নির্ধারিত ফি ও চুক্তি সাপেক্ষে বেসরকারি খাতকে সরাসরি ট্রেন চালানোর সুযোগ দেওয়া হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লোকোমোটিভ (ইঞ্জিন) ও বগি (কোচ) ব্যবহার করে যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিচালনা করতে পারবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেসরকারি কোম্পানিগুলো তাদের নিজস্ব ই-টিকেটিং ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনা করবে। এর ফলে রেলে শতবর্ষ ধরে চলে আসা টিকিট কালোবাজারি, সিন্ডিকেট ও শিডিউল বিপর্যয় চিরতরে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই আইন বাস্তবায়ন হলে রেলের নিয়মিত হাজার কোটি টাকার লোকসান বন্ধ হওয়ার পাশাপাশি সরকারের বছরে নিট ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আয় হবে।

প্রস্তাবিত নতুন আইনে যাত্রী সুরক্ষায় বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। এতে নারীদের সংরক্ষিত আসন বা কামরায় অনুমতি ছাড়া পুরুষ প্রবেশ করলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সাথে প্রতিটি ট্রেনে প্রতিবন্ধী যাত্রীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০