আরবীয় খাবারের অনন্য স্বাদ ও ঐতিহ্যকে ঢাকার ভোজনরসিকদের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডেলিভারি-ভিত্তিক ক্লাউড কিচেন ‘আরাবিয়ানা’। ‘ফ্রম আওয়ার কিচেন, টু ইয়োর মাজলিস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহকদের জন্য সৌদি ধাঁচের মান্ডি, খাবসা, আল ফাহাম ও সিগনেচার রাইসের নানা সুস্বাদু পদ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
আরাবিয়ানার খাবারের মূল বিশেষত্ব হলো এদের হেড শেফের দীর্ঘ অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী আরবীয় খাবার তৈরিতে তাঁর রয়েছে প্রায় ২২ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার বড় একটি অংশই তিনি অর্জন করেছেন সৌদি আরবে। রান্নার মূল ভিত্তি ও স্বাদে আরবীয় ঐতিহ্যের সুনির্দিষ্ট ছোঁয়া রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রথম ধাপের মেনুতে রয়েছে—বিফ, মাটন, চিকেন ও পেরি পেরি চিকেন মান্ডি; চিকেন, বিফ ও মাটন খাবসা; খাবসা রাইসের সাথে আল ফাহাম, নাগা আল ফাহাম ও গ্রিল চিকেন এবং স্পেশাল সিগনেচার রাইস ‘আরাবিয়ানা বিফ জুরবিয়ান’।
খাবারের মূল্যের ক্ষেত্রে—আরাবিয়ানা বিফ জুরবিয়ান (১:১) পাওয়া যাচ্ছে মাত্র ৪৯০ টাকায়। এছাড়া পরিবার বা বন্ধুদের জন্য স্পেশাল মান্ডি, খাবসা ও গ্রিলড পদগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ১,৭৫০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে।
আরাবিয়ানার রান্নাঘরে নো ডাইন-ইন সুবিধা না থাকলেও ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার ভোজনরসিকরা ফুডপান্ডার (Foodpanda) মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। পাশাপাশি ঢাকার যেকোনো প্রান্তের গ্রাহকরা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৫৫৩৩৫৫৩৫৮) সরাসরি প্রি-অর্ডার করে খাবার ডেলিভারি নিতে পারবেন। উদ্বোধনী অফার হিসেবে সরাসরি অর্ডারে পুরো মেনুর ওপর দেওয়া হচ্ছে ১০ শতাংশ বিশেষ ছাড়।